দীপ্ত নিউজ
ক্রিকেট

৫ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৫ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে এসে টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।

বাংলাদেশের একাদশে এসেছে ৫ পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানকে। দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস (অধিনায়ক, উইকেটকিপার), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।

নেদারল্যান্ডস একাদশ:

ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, অনিল তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোয়েস, কাইল ক্লেইন, সিকান্দার জুলফিকার, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন ও ড্যানিয়েল ডোরাম।