দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ভয়াবহ সিডরের ১৯ বছর

আল আমিন
আল আমিন
প্রকাশ:
ভয়াবহ সিডরের ১৯ বছর
ভয়াবহ সিডর

আলোচনাসভা, গণকবরে পুষ্পস্তপক অর্পন, দোয়া ও মিলাদ মাহফিল এবং স্মরণ সভার মধ্য দিয়ে বরগুনায় সিডরের ১৯ বছর পালন করার হয়েছে। প্রতিবছরের ন্যায় এবছরও বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে বরগুনা সদর উপজেলার গর্জণবুনিয়া এলাকায় সিডরে নিহতের গণকবরে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এরপর স্মরণসভা করা হয়।

এতে উপস্থিত ছিলেন, বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা বেগম , অতিরিক্ত পুলিস সুপার মো. মুকিত হাসান খান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ আজীজ, ইউপি চেয়ারম্যান কেএম শফিকুজ্জামান মাহফুজ ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

২০০৭ সালের এই দিনে স্মরণকালের ভয়াবহ ঘূর্নিঝর সিডর আঘাত হানে উপকূলীয় এলাকায়। মাত্র আধাঘন্টার তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় উপকুল। প্রবল জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে চেনা জনপদ মুহুর্তেই পরিণত হয় অচেনা এক ধ্বংসস্তুপে। সরকারী হিসেব অনুযায়ী সিডরের তাণ্ডবে বরগুনায় ১ হাজার ৩৪৫ জন মানুষ নিহত হন। আর এখনও নিখোঁজ রয়েছে ১শ’ ৫৬ জন। তবে বে–সরকারী হিসেবে নিহতের সংখ্যা প্রায় ২ হাজার।

তীব্র জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে যায় জেলার ৬৮ হাজার ৩শ ৭৯টি ঘরবাড়ি। পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায় ৩৭ হাজার ৬৪ একর জমির ফসল। ভেসে যায় গবাদিপশু, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামো। সিডরের সেই দুঃসহ স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় উপকূলবাসীকে।

শাহ্ আলী