দীপ্ত নিউজ
রাজধানী

অবৈধ হকারদের প্রশ্রয় দেয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
অবৈধ হকারদের প্রশ্রয় দেয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

 

অবৈধ হকারদের কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর সাইন্সল্যাব মোড়ে অভিযানে গিয়ে ডিএসসিসি প্রশাসক এসব কথা বলেন।

দক্ষিণ সিটি প্রশাসক বলেন, ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ব্যবসায়ীরা বাণিজ্যিক কাজে যতটুকু জায়গা ব্যবহারের অনুমতি পাবেন, ততটুকুই ব্যবহার করতে হবে। কোনোভাবেই ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না।

তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার এখতিয়ার সিটি করপোরেশনের। অন্য কোনো সংস্থা এ অভিযান পরিচালনা করতে পারবে না।

পরিষ্কার–পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান আব্দুস সালাম। পাশাপাশি, কোথাও যেন ডেঙ্গুর লার্ভা পাওয়া না যায়, তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চান।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় পরিচালিত এ অভিযানে সাইন্সল্যাব মোড় থেকে ধানমন্ডি লেক পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম চালানো হয়।