দীপ্ত নিউজ
খেলা

সৌদি প্রো লিগে আহলি’র কাছে হেরেছে ইত্তিহাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সৌদি প্রো লিগে আহলি’র কাছে হেরেছে ইত্তিহাদ
প্রতীকী ছবি

সৌদি প্রো লিগের ম্যাচে, আল আহলি‘র কাছে ১–০ গোল ব্যবধানে হেরেছে আল ইত্তিহাদ।

পুরো ম্যাচে গোল পোষ্ট বরাবর আটটি শট নিয়ে একবার লক্ষ্যভেদ করে আল আহলি। ম্যাচের ৩৪ মিনিটে জয়সূচক গোলটি করেন ফিরাস আল বুরাইকান। ১১বার সুযোগ পেয়েও সমতায় ফিরতে পারেনি আল ইত্তিহাদ।

২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে করিম বেনজেমার ইত্তিহাদ। ৫১ পয়েন্ট নিয়ে আল আহলি‘র অবস্থান তিনে।

আল / দীপ্ত সংবাদ