সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতের পর এবার সিঙ্গাপুর থেকেও ৫০ হাজার টন নন–বাসমতি সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ চাল কিনতে ব্যয় হবে ২১৭ কোটি ৮ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা। প্রতি কেজি চালের দাম ধরা হয়েছে ৪৩ টাকা ৪১ পয়সা।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

সূত্র জানায়, ২০২৫–২৬ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে ৬ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ৫০ হাজার টন নন–বাসমতি সিদ্ধ চাল আমদানির জন্য উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়।

দরপত্রে অংশ নেয় ছয়টি প্রতিষ্ঠান, যাদের প্রস্তাব আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হিসেবে বিবেচিত হয়। মূল্যায়ন শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান এম/এস এগ্রোক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এর প্রস্তাব গ্রহণ করা হয়। প্রতিষ্ঠানটি প্রতি মেট্রিক টন চাল সরবরাহ করবে ৩৫৫.৫৯ মার্কিন ডলারে, যার মোট ব্যয় ১ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার ৫০০ ডলার।

এর আগে গত ৯ নভেম্বর ভারতের মেসার্স গুরুদেব এক্সপোর্টস করপোরেশন প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার টন নন–বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দেয় সরকার। সেই চালের প্রতি টনের দাম ধরা হয়েছিল ৩৫৬.৭৮ মার্কিন ডলার, যা প্রতি কেজিতে দাঁড়ায় ৪৩ টাকা ৫৩ পয়সা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More