দীপ্ত নিউজ
অর্থনীতি

৯ দফা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আল আমিন
আল আমিন
৯ দফা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে সোনার গহনার দাম আবারও কমানো হয়েছে। এ নিয়ে ১৫ দিনে ৯ বার কমলো সোনার দাম। এই ৯ দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয়েছে ৩৪ হাজার ৬৯০ টাকা।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ৬ হাজার ১৮২ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

রবিবার (২২ নভেম্বর) থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।