
গ্র্যান্ড ভিস্তা লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্র্যান্ড ভিস্তা লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ নভেম্বর ২০২৬ ঢাকার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। এ সভা প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
কোম্পানির চেয়ারম্যান কর্নেল সহিদ মোসাদ্দেক হোসেন, পিএসসি, (অব)এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক জাবেদ রাসেল এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য।
সভায় প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম, পরিচালনাগত অগ্রগতি, কৌশলগত অগ্রাধিকার এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
কক্সবাজারের জাহাজপুরায় অবস্থিত প্রতিষ্ঠানের অন্যতম প্রধান প্রকল্প ‘ওশান ভিস্তা’র মাধ্যমে বিশ্বমানের অবকাশ ও জীবনধারাভিত্তিক গন্তব্য গড়ে তুলে আবাসন, পর্যটন ও আতিথেয়তা খাতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চায় গ্র্যান্ড ভিস্তা লিমিটেড।
সুশাসন, দায়িত্বশীল ও সুপরিকল্পিত উন্নয়ন, উদ্ভাবন এবং অংশীজনদের দীর্ঘমেয়াদি স্বার্থ সুরক্ষায় প্রতিষ্ঠানটি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সুপ্রতিষ্ঠিত ও মর্যাদাশীল প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করাই গ্র্যান্ড ভিস্তা লিমিটেডের দীর্ঘমেয়াদি লক্ষ্য।








