দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সাজেকে পিকাপ খাদে পড়ে চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাজেকে পিকাপ খাদে পড়ে চালক নিহত

রাঙামাটির সাজেকে উদয়পুর নামক স্থানে বালুবাহি পিকাপ খাদে পড়ে চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. মনু মিয়া (৩৫)। তার বাড়ি কক্সবাজার।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত সড়ক নির্মানের কাজে একটি বালু বাহি পিকাপ উদয়পুর নামক স্থানে গেলে গাড়ি (ব্রেকফেল) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক মনু মিয়া নিহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল হক জানান, আমরা একটি পিকাপ খাদে পড়ে চালক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল দূর্গম এলাকায়। পুলিশ ঘটনা পরবর্তী আইনগত প্রকৃয়া শুরু করেছে।

 

মিশু দে/মোরশেদ আলম/দীপ্ত নিউজ