শিরোনাম
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

সন্ধ্যায় জানা যাবে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু কবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সন্ধ্যায় জানা যাবে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু কবে

চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিমপ্রধান দেশে পবিত্র রমজান মাস শুরু কবে তা জানা যাবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।

মক্কার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে সৌদি আরব।

যে সময় মক্কায় সন্ধ্যা ৬টা বাজবে তখন বাংলাদেশে সময় হবে রাত ৯টা। ফলে তখনই জানা যাবে হিজরি ১৪৪৬ সালের রমজান মাস কবে শুরু হবে।

সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট প্রতিবেদন মতে, শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে রোজা শুরু হবে শনিবার (১ মার্চ) থেকে। আর চাঁদ না দেখা গেলে রোজা শুরু হবে রবিবার (২ ফেব্রুয়ারি)।

উল্লেখ্য, হিজরি বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান। চাঁদের ওপর নির্ভর করে হিজরি মাস গণনা করা হয়। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়।

 

এসএ