দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় বাবা-ছেলেসহ নিহত ৮ ফিলিস্তিনি

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
গাজায় ইসরায়েলি হামলায় বাবা-ছেলেসহ নিহত ৮ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির মধ্যেই প্রতিনিয়ত ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার উপত্যকাটির বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় বাবা–ছেলেসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মঙ্গলবার গাজা সিটির দারাজ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হন। শহরের জেইতুন এলাকায় একটি তাঁবুতে পৃথক বিমান হামলায় প্রাণ হারান এক বাবা ও তার ছেলে এবং সাবরা এলাকায় ইসরায়েলের পৃথক বিমান হামলায় আরও দুজন নিহত হয়েছেন। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন এক ব্যক্তি। হামলার পাশাপাশি প্রবল ঝড়ে গাজার প্রায় ৭০ হাজার তাঁবু ক্ষতিগ্রস্ত হলেও উপত্যকাটিতে জরুরি মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছর যুদ্ধবিরতি কার্যকরের পরেও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনে ৭৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।