দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি আগের অবস্থায় ফিরবে না: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হরমুজ প্রণালি আগের অবস্থায় ফিরবে না: ইরান
ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি আর কখনোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ।

এ সমুদ্রপথের নিয়ন্ত্রণ ও পরিচালনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন গালিবাফ।

সাক্ষাৎকারে তিনি হরমুজ প্রণালির ভবিষ্যৎ, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা এবং নতুন করে সংঘাতের আশঙ্কা নিয়েও কথা বলেন।

তিনি জানান, কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সামনে সাত দফা শর্ত তুলে ধরেছে তারা।

এসব শর্ত পূরণ না হলে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা সম্ভব নয় বলেও স্পষ্ট করেন গালিবাফ।