শিরোনাম
আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির
দীপ্ত নিউজ
সারাদেশ

আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত
ছবি: সংগৃহীত

আজ সেই ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে ভোলায় প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারান অসংখ্য মানুষ। স্বজন হারানোর সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন উপকূলবাসী। ভয়াবহতার ৫৬ বছর পেরিয়ে গেলেও দুর্গম চরাঞ্চলে কাটেনি দুর্যোগের আতঙ্ক।

দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো বাতাস। সন্ধ্যার পর বাড়তে থাকে ঝড়ের তীব্রতা। গভীর রাতে ঘূর্ণিঝড়ের সঙ্গে আছড়ে পড়ে ৮ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। ভোলাসহ উপকূলীয় ১৮টি জেলায় নেমে আসে ভয়াবহ বিপর্যয়। সেই রাতে মৃত্যুপুরীতে পরিণত হয় দ্বীপজেলা ভোলা।

আগাম সতর্কবার্তা না পাওয়ায় প্রাণ বাঁচাতে কেউ আশ্রয় নেন গাছের ডালে, কেউ ঘরের চালে। চারদিকে ছড়িয়ে পড়ে মানুষের মরদেহ। স্বজন হারানোর সেই বিভীষিকাময় স্মৃতির বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা।

৫৬ বছর পরও দুর্যোগের ঝুঁকি থেকে মুক্তি মেলেনি ভোলার মানুষের। জেলার অর্ধশতাধিক দুর্গম চরাঞ্চলে বসবাস করছেন কয়েক লাখ মানুষ।

এসব এলাকায় প্রয়োজনের তুলনায় আশ্রয়কেন্দ্র কম। ঘূর্ণিঝড়ের সময় নিরাপদ আশ্রয়ের পাশাপাশি উদ্ধারকারী নৌযানেরও সংকট রয়েছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, বর্তমানে ৮৮৪টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আছে। আরও ১৩টি নির্মাণের প্রস্তাবনা রয়েছে।

স্থানীয়দের দাবি, নতুন কোনো দুর্যোগের অপেক্ষা নয়, জীবন বাঁচাতে এখনই নিশ্চিত করা হোক পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র ও নিরাপদ উদ্ধারব্যবস্থা।

মলয় দে/এফ/দীপ্ত নিউজ