শিক্ষার্থীদের ওপর হামলা; জবি ছাত্রলীগের ৬ নেতার পদত্যাগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের ছয়জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ ঘোষণা দিয়েছেন তারা।


পদত্যাগের ঘোষণা দেয়া ছাত্রলীগ নেতারা হলেন– জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ শাখার সহ–সভাপতি মাহমুদুল হাসান সামি ও রসায়ন বিভাগ শাখার সহ–সভাপতি তাওসিফ কবির, মনোবিজ্ঞান বিভাগ শাখার সহ–সভাপতি রনি সরকার ও যুগ্ম–সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগ শাখার সহ–সভাপতি মাহমুদুল হাসান নোমান এবং শিঞ্জন বসাক।

মাহমুদুল হাসান নোমান ফেসবুকে লেখেন, ‘আমি নিজ ইচ্ছায় ও সজ্ঞানে ভূগোল ও পরিবেশ বিভাগ শাখা ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ–সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। সাধারণ শিক্ষার্থী হিসেবে ট্যাগ লাইনে বাকি দিন কাটাতে চাই।’ একই বক্তব্য তুলে ধরেন শিঞ্জন বসাকও।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More