দীপ্ত নিউজ
ক্রিকেট

শরিফুল, মুস্তাফিজদের নিয়ে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শরিফুল, মুস্তাফিজদের নিয়ে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই দল ঘোষণা করা হয়।

গত বছরের সেপ্টেম্বরে লাল বলে দুটি চারদিনের টেস্ট ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। তবে রাজনৈতিক কারণে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে সেটি স্থগিত হয়ে যায়। যা নতুন করে চলতি সপ্তাহেই শুরু হতে যাচ্ছে।

ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি সৌম্য সরকারের। তবে দলে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, নাঈম শেখ এবং পারভেজ হোসেন ইমন। পেস বোলিং বিভাগকে শক্তিশালী করতে স্কোয়াডে ডাকা হয়েছে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং এবাদত হোসেনকে।

আগামী ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ‘এ’ দল। ১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের–ই বাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ ‘এ’ দল

পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।

আল