শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 24H Window
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (১১ জুলাই)। প্রথম দিন অনুষ্ঠিত হবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৪৯৮টি। এ ইউনিটে আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন ভর্তিচ্ছু। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় পাঁচজন শিক্ষার্থী।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

ভর্তি পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসতে হবে। পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে। এছাড়া পছন্দের বিষয়ে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫ নম্বর পেতে হবে।

ভর্তি পরীক্ষা ও ভর্তিসংক্রান্ত সব তথ্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইট (www.dcu.ac.bd⁠) থেকে জানা যাবে।

১৭ জুলাই বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা। ওই দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুই ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন ৩১ হাজার ৫৫৩ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন করেছেন ১১ হাজার ২৪৪ জন। এ দুই ইউনিটে আসনসংখ্যা যথাক্রমে ৪ হাজার ৭৯৫টি ও ১ হাজার ৯৯৭টি। তিনটি ইউনিট মিলিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে মোট আসন রয়েছে ১১ হাজার ২৯০টি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা শেষে দ্রুত ফল প্রকাশ করা হবে। পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More