দীপ্ত নিউজ
জাতীয়

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে নোয়াখালী জেলার স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টার করে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ–১–২০২৬’ এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।

নোয়াখালী জেলার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত।

মহড়া পরিদর্শন শেষে বিকালে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।