
মালয়েশিয়ায় পৌঁছেছেন বিনা খরচে যাওয়া ১০৩ কর্মী

প্রায় আড়াই বছর বিরতির পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।
বোয়েসেলের মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত ১১২ জন কর্মীর মধ্যে ১০৩ জন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মালয়েশিয়ায় পৌঁছেছেন।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশি কর্মীদের স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এ সময় হাইকমিশনের কর্মকর্তা এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
নতুন কর্মীদের অভিনন্দন জানিয়ে হাইকমিশনার মালয়েশিয়ায় তাদের কর্মজীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি দায়িত্বের প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি দেশটির প্রচলিত আইন, নিয়মকানুন ও সামাজিক রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন তিনি।
এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।








