দীপ্ত নিউজ
সারাদেশ

যশোরে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ ৩ জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোরে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ ৩ জন আটক
ছবি: সংগৃহীত

যশোরে ১ কেজি ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর–নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবি (যশোর বিজিবি) হেডকোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে।

এসময় প্রাইভেটকারে থাকা তিনজনের শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়।

আটকরা হলেন–সাতক্ষীরার কলারোয়া উপজেলার মো. হাবিবুর রহমান (২৫), মো. সুমন হোসেন (২৩) ও মো. হেদায়রু রহমান (৩৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন যে, তারা ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি জানায়, জব্দ স্বর্ণের মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ ছাড়া তাদের কাছ থেকে ২৩ গ্রাম রুপা, চারটি মোবাইল ফোন, দুটি হাতঘড়ি ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ মালামালের মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।

এ ব্যাপারে মামলা করে আটক তিনজনকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।