শিরোনাম
কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ক্লাসে পেলেন মাত্র একজন শিক্ষার্থী নওগাঁয় কমছে খেজুর গাছ, হুমকিতে শত বছরের ঐতিহ্য দেশে চলতি বছর ১৪৬ বার স্বর্ণের দাম সমন্বয় ডিসেম্বরে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজ ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
সারাদেশ

কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ক্লাসে পেলেন মাত্র একজন শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ক্লাসে পেলেন মাত্র একজন শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীকে পেয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এসময় শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে শিক্ষকদের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহী হয়ে নাটোর যাওয়ার পথে মহাসড়কের পাশের বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে একটি শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী দেখতে পান শিক্ষামন্ত্রী। এসময় অন্য শিক্ষার্থীরা কোথায় তা জানতে চেয়ে শিক্ষকদের কাছ থেকে সন্তোষজনক উত্তর পাননি মন্ত্রী।

মন্ত্রী প্রশ্ন করেন, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ জবাবে ওই শিক্ষক বলেন, ‘ক্লাসে একজন ছাত্রী আছে।’ শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে শিক্ষক জানান, কলেজটিতে মোট ১৫ জন ছাত্রী রয়েছে।

এসময় মন্ত্রী জানতে চান, ‘মেয়েরা আসে না?’ জবাবে শিক্ষক বলেন, ‘না, আসে না। আজকে মাত্র একজন এসেছে।’

পরে আরেক শিক্ষক জানান, নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়েই তারা ক্লাসে এসেছেন। ক্লাস শুরুর সময় জানতে চাইলে ওই শিক্ষক জানান, সাড়ে ১১টায় ক্লাস রয়েছে।

একপর্যায়ে ওই শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসে আসতে অনীহা রয়েছে। তাদের ফোন করে ক্লাসে আনতে হয়।’ শিক্ষার্থীদের এমন অনিয়মিত উপস্থিতি ও শিক্ষকদের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

এসময় শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক–শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং পাঠদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।