
দেশে চলতি বছর ১৪৬ বার স্বর্ণের দাম সমন্বয়

এখন আর শখ করে স্বর্ণের গহনা কেনেন না সাধারণ মানুষ। চড়া দামের কারণে বিয়ে কিংবা জরুরি প্রয়োজন ছাড়া মূল্যবান এই ধাতু কেনা হয় না। এমনকি দফায় দফায় স্বর্ণের দামের ওঠা–নামা করায় অনেকেই অপেক্ষা করেন আরেকটু কমার জন্য। এছাড়াও স্বর্ণের দামের বাইরে গিয়ে এখন থেকে দিতে হবে মজুরি ও মুনাফা খরচ।
শখ থাকলেও সাধ্য নেই অনেকের। আর তাই স্বর্ণের দাম কমার খবরে মূলত খুশি হন এক শ্রেণির ক্রেতা।
চলতি বছরের জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত অন্তত ১৪৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়। পহেলা জানুয়ারি এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা। যা একপর্যায়ে পৌনে তিন লাখ টাকায় পৌঁছায়। যা কমে ২৬ নভেম্বর এসে দাঁড়ায় ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকায়।
ক্রেতারা বলছেন, মূলত বিয়ে উপলক্ষ্যেই স্বর্ণ কেনা। এক্ষেত্রে দাম কমলে কিছুটা সুবিধা হয়।
বিক্রেতারা বলছেন, দাম কমার কিছুটা প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বর্ণের দাম কমায় বা বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন–বাজুস। কিন্তু পাশ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে স্বর্ণের দাম বেশি থাকার কারণ ব্যাখা করেন বিক্রেতা গৌতম মালাকার।
বাজুসের পক্ষ থেকে বলা হয়, বৈশ্বিক নানা কারণে দামের হের ফের হয়।
বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মরিটরিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, এখন থেকে স্বর্ণের গহনায় প্রতি গ্রামে ক্রেতাদের ২ থেকে ৩ হাজার টাকা মজুরি দিতে হবে।
বছরজুড়ে দামের এমন নাটকীয় উত্থান–পতনে স্বর্ণের বাজার এখন অনেকটাই অস্থির। দাম কিছুটা কমলেও মধ্যবিত্তের কাছে সোনার গয়না এখনো য্যানো অধরা এক স্বপ্ন। তবুও, শখ কিংবা ভবিষ্যতের সঞ্চয়—সব মিলিয়ে ক্রেতা–বিক্রেতা সবারই প্রত্যাশা, বাজার ফিরুক তার চেনা ছন্দে।
লাবণী গুহ/এফ/দীপ্ত নিউজ








