শিরোনাম
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা ‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বিশ্বে খাবার অপচয়ে শীর্ষে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশ্বে খাবার অপচয়ে শীর্ষে সৌদি আরব

বিশ্বে খাবার অপচয়ের ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এমনকি সারা বিশ্বে প্রতি বছর যে পরিমাণ খাবার নষ্ট হয়, তার অর্ধেকেই হয় মধ্যপ্রাচ্যের এ দেশটিতে।

সম্প্রতি জাতিসংঘের খাদ্য অপচয় পোগ্রামের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘ জানিয়েছে, প্রতিবছর বিশ্বব্যাপী ১ দশমিক ৩ বিলিয়ন টন খাবার নষ্ট হয়।

সৌদি গ্রেইনস অর্গানাইজেশন (সাগো)-ও এক গবেষণায় উঠে এসেছে, খাবার নষ্টের কারণে প্রতিবছর ৪০ দশমিক ৪ বিলিয়ন রিয়াল অপচয় হয়।

সংস্থাটির গবেষণায় আরও ওঠে এসেছে, রাজতন্ত্রে ৪ দশমিক ০৬ মিলিয়ন টন অথবা ৩৩ দশমিক ১ শতাংশ খাদ্য অপচয় হয়। যার অর্থ— একজন ব্যক্তি গড়ে ১৮৪ কেজি খাবার নষ্ট করেন।

সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী আব্দুল রহমান বিন আব্দুল মোহসেন জাতিসংঘের প্রকাশিত এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খাবার অপচয়ের কারণে সৌদিতে প্রতিবছর ৪০ বিলিয়ন রিয়াল নষ্ট হচ্ছে এবং সৌদিতে প্রতি বছর যে পরিমাণ খাদ্য উৎপাদন হয় তার ৩৩ শতাংশই অপচয় করা হয়।

খাদ্য অপচয় বিষয়টি স্বাভাবিকের অনেক বাইরে চলে যাওয়ায় কার্যকরী ব্যবস্থা নিতে হবে বলেও জানিয়েছেন সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী।

 

এসএ/দীপ্ত নিউজ