মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলেন শবনম ফারিয়া, পাত্র কে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পাত্রের নাম তানজিম তৈয়ব, তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

অভিনেত্রীর কথায়, বিবাহবিষয়ক বিভিন্ন জটিল অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে হয়েছিলএই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের সঙ্গে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।

শবনম ফারিয়া আরও জানান, ঢাকার মাদানি অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় ঘনিষ্ঠ বন্ধু ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More