শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎপৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

খাগড়াছড়ি মাটিরাঙ্গা পৌরসভার চেয়ারম্যান পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোঃ রবিউল হোসেন মারা গেছে।

সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টা দিকে এ ঘটনা ঘটে। রবিউল মৃত রেজাউল করিম ও মরিয়ম বেগমের একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল বাড়ীর বিদ্যুৎ সংযোগ এর আর্থিং তার ধরলে সেখানে আটকা যায়, বাড়ী লোকেরা তাকে বাঁশ দিয়ে তাঁর থেকে সরিয়ে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষনা করেন।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষ করে মৃত দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More