বান্দরবানে অপহৃত সেই ব্যাংক ম্যানেজার উদ্ধার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বান্দরবানে সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দিদারুল আলম বলেন, উদ্ধারের পর নেজাম উদ্দিন আমাদের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

গত মঙ্গলবার (২ এপ্রিল) রাতে সোনালী ব্যাংকে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More