সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আটটি বসত ঘর। গতকাল নগরীর গগনগুলি এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে সূত্রপাত হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৭ জুন) রাত ৯টার দিকে কোন কিছু বোঝার আগেই হঠাৎ করে মুহূর্তের মধ্যে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। পুরোপুরি ভস্মীভুত হয় আটটি ঘর। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি।

স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের আটটি টিম চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় এক ঘন্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল অত্যন্ত সরু গলি হাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

মর্তুজা জুয়েল / আল /দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More