দীপ্ত নিউজ
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-মেয়েকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বগুড়ায় ছেলে-মেয়েকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় এক নারীর ঝুলন্ত ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া এলাকার খালিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো– খলিশাকান্দি গ্রামের শাহাদত হোসেনের স্ত্রী সাদিয়া মোস্তারিম (২৪) এবং তাদের দুই সন্তান সাইফা (৪) ও সাইফ (২)।

শাহাদত হোসেন একজন সেনা সদস্য। তিনি ময়মনসিংহ জেলায় কর্মরত। ১ সপ্তাহ আগে ছুটিতে বাড়ি আসেন।

শাজাহানপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, সকালে মা ও দুই শিশু ঘুম থেকে না ওঠায় ও দরজা বন্ধ দেখে তাদের ডাকাডাকি করেন স্বজনরা। পরে ঘরের দরজা খুলে মায়ের ঝুলন্ত মরদেহ ও বিছানায় দুই শিশুর গলাকাটা মরদেহ দেখতে পান তারা। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

শাজাহানপুর থানা ওসি বলেন, সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে ঘটনা ঘটতে পারে।

তিনি আরও বলেন, প্রকৃত রহস্য জানার জন্য শাহাদত হোসেন‘কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তিনিও মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিছুটা স্বাভাবিক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

এসএ