‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পোড়ানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ‘আনন্দ শোভাযাত্রার‘ উদ্দেশ্যে তৈরি ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ আর ‘শান্তির পায়রা‘ মোটিফ আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

শনিবার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তদন্ত কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন– আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল এবং সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী। সহকারী প্রক্টর মো. ইসরাফিল প্রাং কমিটির সদস্য–সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More