শিরোনাম
ইনানীতে গ্যাস বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী আহত ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন শরীয়তপুরে আ. লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন ঢাকায় ‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’, অংশ নিলেন ৫ হাজার তরুণ স্থায়ী ঠিকানা গোপালগঞ্জে কিন্তু বর্তমানে ঢাকায় থাকেন; বন্ধ অনেকের মোবাইল ব্যাংকিং বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী আজ তিন দফা বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ইনানীতে গ্যাস বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইনানীতে গ্যাস বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী আহত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় বের হওয়া গ্যাসের বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাত কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইনানী ছোট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম বলেন, ‘সম্প্রতি আগুন বন্ধ করার পর সেখানে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণে আগুনের কুণ্ডলি বের হয়। এতে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিক মেকানিক ফিরোজ আহমেদ ও রিক মেকানিক মোহাম্মদ জনিসহ সাতজন দগ্ধ হন।’ এ ঘটনার পর চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

টানা ৩১ দিন উদগীরিত গ্যাসের আগুন জ্বলার পর শুক্রবার সেই গ্যাসকূপের আগুন নেভাতে সক্ষম হয় বাপেক্স। পরে সেখানে সার্ভের কাজ শুরু করে বিশেষজ্ঞ দল। ওই দিন সকালে বিশেষ কারিগরি পদ্ধতিতে ৩০ ইঞ্চি কেসিং স্থাপনের মাধ্যমে কূপের বিভিন্ন স্থান দিয়ে বের হওয়া গ্যাসের আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন নিয়ন্ত্রণে আসায় কূপটিকে নিরাপদ করার পাশাপাশি নতুন করে গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নেয় সংস্থাটি।