দীপ্ত নিউজ
অর্থনীতি

তিন দফা বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তিন দফা বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
স্বর্ণ

টানা তিন দফায় মূল্যবৃদ্ধির ফলে প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৪ হাজার ৭২৪ টাকা বেড়েছে।

এর মধ্যে গতকাল শনিবার (২৮ নভেম্বর) একবারে প্রতি ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়ানো হয়েছে। এর আগে শুক্রবার ১ হাজার ৫০ টাকা এবং বৃহস্পতিবারও একই পরিমাণ দাম বাড়ানো হয়েছিল।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করে। নির্ধারিত সেই দামেই আজ দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।