দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩

সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সাবেক স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার দুই শ্যালককে আটক করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) ভোরে মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে সায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন এবং অন্য আরেকজন শ্যালক রয়েছেন।

উল্লেখ্য, মনিরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান ও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।