শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে “৫৬তম ম্যানেজমেন্ট ডে” উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল একাডেমিক আলোচনা, শোভাযাত্রা, শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক পরিবেশনা প্রভৃতি।

বুধবার (২৫ নভেম্বর) সকালে বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো–ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। প্রো–ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী টিএসসি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া ম্যানেজমেন্ট বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. মো. আব্বাস আলী খান, অধ্যাপক রুবিনা মালেক, মাস্টার অব প্রফেশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের সমন্বয়ক অধ্যাপক ড. মো. মেসবাহ উদ্দীন ও অধ্যাপক আলী আহসান বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

বক্তারা পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত অগ্রগতির যথাযথ ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

তারা বলেন, শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।