শিরোনাম
ফজরের নামাজে নজিরবিহীন মুসল্লি, ২০টিরও বেশি দেশে আলোচনায় ‘রিজালুল ফজর’ উদ্যোগ ইনানীতে গ্যাস বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী আহত ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন শরীয়তপুরে আ. লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন ঢাকায় ‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’, অংশ নিলেন ৫ হাজার তরুণ স্থায়ী ঠিকানা গোপালগঞ্জে কিন্তু বর্তমানে ঢাকায় থাকেন; বন্ধ অনেকের মোবাইল ব্যাংকিং বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী আজ তিন দফা বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দীপ্ত নিউজ
ধর্ম

ফজরের নামাজে নজিরবিহীন মুসল্লি, ২০টিরও বেশি দেশে আলোচনায় ‘রিজালুল ফজর’ উদ্যোগ

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
ফজরের নামাজে নজিরবিহীন মুসল্লি, ২০টিরও বেশি দেশে আলোচনায় ‘রিজালুল ফজর’ উদ্যোগ

শিশু–কিশোরদের জামাতে ফজরের নামাজ আদায়ে উৎসাহিত করতে আলজেরিয়ায় শুরু হওয়া ‘রিজালুল ফজর’ বা ‘মেন অব ফজর’ উদ্যোগ ছড়িয়ে পড়েছে বিশ্বের ২০টিরও বেশি দেশে।

প্রায় চার বছর আগে আলজেরিয়ার সেতিফ প্রদেশে কোরআন শিক্ষক ওমর ইসাউই কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে এ উদ্যোগ শুরু করেন। নামাজ শেষে নাশতার আয়োজন ও পুরস্কার দিয়ে শিশুদের উৎসাহিত করা হয়। ধীরে ধীরে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্যোগটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিভিন্ন দেশে একই ধরনের কর্মসূচি শুরু হয়।

জর্ডান, মরক্কো, মিসর, কুয়েত, কাতার, ইরাক, ফিলিস্তিন, তুরস্ক ও ভারতসহ বিভিন্ন দেশে এর বিস্তার ঘটেছে। যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকটি মসজিদেও চালু হয়েছে এ ধরনের উদ্যোগ।

ওমানের গ্র্যান্ড মুফতিসহ বিভিন্ন দেশের ধর্মীয় ব্যক্তিত্ব ও সংগঠন উদ্যোগটির প্রশংসা করেছেন। তাদের মতে, ছোটবেলা থেকেই শিশুদের সঙ্গে মসজিদের সম্পর্ক গড়ে তুলতে এটি ইতিবাচক ভূমিকা রাখছে।

তবে শিশুদের নিরাপত্তা, পর্যাপ্ত ঘুম ও পড়াশোনার বিষয়টি বিবেচনায় রেখে অভিভাবকদের তত্ত্বাবধানে কর্মসূচি পরিচালনার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আয়োজকদের লক্ষ্য, নতুন প্রজন্মের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা তৈরি এবং মসজিদমুখী হওয়ার অভ্যাস গড়ে তোলা।