দীপ্ত নিউজ
খেলা

ফুটবলকে বিদায় জানালেন গুন্দোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফুটবলকে বিদায় জানালেন গুন্দোয়ান

সদ্য ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানিকে নেতৃত্ব দেয়া ইলকায় গুন্দোয়ান বিদায় জানালেন আন্তর্জাতিক ফুটবলকে।

জার্মানির হয়ে ২০১১ সালে অভিষেক হয় তুর্কি বংশোদ্ভূত গুন্দোয়ানের। জাতীয় দলের খেলেছেন ৮২টি ম্যাচ। ২০১৪ বিশ্বকাপে দলে না থাকলেও ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ খেলেছেন গুন্দোয়ান। গুন্দোয়ান তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সেরা মুহূর্ত বলেছেন ২০২৪ ইউরোকে। তুর্কি বংশোদ্ভূত প্রথম খেলোয়াড় হিসেবে জার্মানিকে বড় টুর্নামেন্টে নেতৃত্ব দেয়ার কীর্তিতে নাম লেখানো এই মিডফিল্ডার। ক্লাব পর্যায়ে বার্সেলোনার জার্সিতে ১৯ গোল করেছেন এই মিডফিল্ডার। ২০২৩ সালে হয়েছেন জার্মান বর্ষসেরা ফুটবলারও।