শিরোনাম
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা ‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নেশাগ্রস্ত অবস্থায় আইফেল টাওয়ারে রাত কাটালেন মার্কিন পর্যটক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নেশাগ্রস্ত অবস্থায় আইফেল টাওয়ারে রাত কাটালেন মার্কিন পর্যটক!

মার্কিন দুই পর্যটককে প্যারিসের আইফেল টাওয়ারে রাতে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেছে। জায়গাটি পর্যটকদের জন্য নিষিদ্ধ হলেও সেখানে দিব্যি ঘুমিয়ে ছিলেন তারা।

আইফেল টাওয়ার খোলার আগে তল্লাশি চলাকালীন নিরাপত্তারক্ষীদের নজরে আসেন এই দুই ব্যক্তি। তাঁদের ঘুম থেকে জাগিয়ে তুলতে নিরাপত্তা কর্মীদের রীতিমতো ফায়ার সার্ভিসের কর্মীদের ডেকে আনতে হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) আইফেল টাওয়ারের পরিচালনা বিভাগ সেতের পক্ষ থেকে বলা হয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় রোববার সারা রাত টাওয়ারের ভেতরেই ঘুমিয়েছেন তাঁরা। সোমবার ভোরে নিরাপত্তারক্ষীরা তাঁদের জাগিয়ে তোলেন।

আইফেল টাওয়ারের দ্বিতীয় ও তৃতীয় তালার মাঝামাঝি একটা জায়গা যেটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয়, সেখানে তাদেরকে পাওয়া যায়।

প্যারিসের প্রসিকিউটররা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, “সম্ভবত অতিমাত্রায় মাতাল হওয়ায় এই দুজন এখানে আটকা পড়েছিলেন।“

আইফেল টাওয়ারের অপারেটর সেতে জানান, ওই দুজন কারো জন্য কোনো হুমকি সৃষ্টি করেননি।কিন্তু এমন কাণ্ডের ফলে সোমবার সকালে টাওয়ারটি জনসাধারণের জন্য খুলে দিতে প্রায় এক ঘণ্টা দেরি হয়।

দুই ব্যক্তিকে প্যারিসের সেভেনথ ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। সেতে বলেছে, এ ঘটনায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে তারা অভিযোগ করবে।

এর আগে শনিবার বোমা হামলার হুমকি জেরে আইফেল টাওয়ারের তিনটি তলা খালি করা হয়েছিল।

‘লা ডেম দে ফের’ (ফরাসি ভাষায় আয়রন লেডি) নামে পরিচিত আইফেল টাওয়ারের উচ্চতা ৩৩০ মিটার (১০৮৩ ফুট)। এটি প্যারিসের সবচেয়ে উঁচু কাঠামো।

টাওয়ারের নির্মাণ কাজ ১৮৮৭ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল, ১৮৮৯ সালে ৩১ মার্চ তা শেষ হয়।

 

এসএ/দীপ্ত নিউজ