শিরোনাম
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নিশ্চিত হয়েছে প্রিগোজিনের মৃত্যুর বিষয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিশ্চিত হয়েছে প্রিগোজিনের মৃত্যুর বিষয়

 

ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রুশ এভিয়েশন কর্তৃপক্ষ। তবে ডিএনএ বিশ্লেষণের কাজ এখনো বাকি।

এর আগে প্রিগোজিনকে বহন করা বিমানটি বিধ্বস্ত হলে তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়।

স্থানীয় সময় বুধবার রাশিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর প্রিগোজিনের নিহত হওয়ার খবর গণমাধ্যমে আসে।

বিমানটিতে প্রিগোজিনের সাথে ছিলেন ওয়াগার সেকেন্ড কমান্ড ইন চিফ দিমিত্র উতকিন। তার মরদেহ উদ্ধারের কথাও জানায় রুশ এভিয়েশন কর্তৃপক্ষ।

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উড়োজাহাজের বিধ্বস্ত স্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন ক্রুসহ ১০ আরোহী ছিলেন।

এদিকে প্রিগোজিনের মৃত্যুর বিষয়ে কোন মন্তব্য করেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

এসএ/দীপ্ত নিউজ