দূষিত বাতাসের তালিকায় বিশ্বে ঢাকার স্থান ষষ্ঠ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সোমবার সকাল ৯টায় একিউআই স্কোর ১৬৫ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর‘ হিসেবে বিবেচনা করা হয়েছে।

দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ হলে বাতাসের মান ‘মাঝারি‘ বলে বিবেচিত হয়, ১০১ থেকে ১৫০ এর মধ্যে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর‘ বলে বিবেচিত হয়, ১৫০ থেকে ২০০ এর মধ্যে ‘অস্বাস্থ্যকর‘, ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর‘ বলা হয়। এছাড়া ৩০১+ হলে তাকে ‘বিপজ্জনক‘ বলে মনে করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর ও ইন্দোনেশিয়ার জাকার্তা যথাক্রমে ৩৮১, ১৮৮ ও ১৭৫ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। একই সঙ্গে তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তাও জানায়।

বাংলাদেশে একিউআই সূচক নির্ভর করে দূষণের পাঁচটি উপাদানের ওপর: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নতি হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এর মতে, বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More