দুই দিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

দাম কমানোর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। যা আজকেও ছিল এক লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা।

বৃহস্প‌তিবার (১৪ ন‌ভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ( শুক্রবার–১৫ নভেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। এর আগে গত ১২ ন‌ভেম্বর ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৫১৯ টাকা কমানো হয়েছিল।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More