দীপ্ত নিউজ
অন্যান্য

দর্শক চাহিদায় শো বাড়িয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দর্শক চাহিদায় শো বাড়িয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জীবন নিয়ে নি‌র্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তি পায় গত শুক্রবার (১৩ অক্টোবর)। মুক্তির দিন থেকেই দেশের সবচেয়ে আধুনিক সিনেমা হল স্টার সিনেপ্লেক্সে ব্যাপক সাড়া ফেলছে সিনেমাটি। প্রেক্ষাগৃহের সাতটি শাখায় ১৮টি শো চলছে সিনেমাটির।

সোমবার (২৩ অক্টোবর) থেকে সর্বমোট ৩৩টি করে শো চলবে ‘মুজিব’ সিনেমার।

দেশের সবচেয়ে আধুনিক সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় ১৮টি শো চলছিল সিনেমাটির। তবে দর্শক চাহিদার কারণে থেকে শো বাড়িয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল থেকে সর্বমোট ৩৩টি করে শো চলবে ‘মুজিব’ সিনেমা।

সারা দেশে দর্শক চাহিদা বাড়ায় মুক্তির দুদিন না যেতেই ১৫৩ থেকে ১৬১ সিনেমা হল পায় ‘মুজিব’। দ্বিতীয় সপ্তাহে এসে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪। যা বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড বলে জানাচ্ছে পরিবেশনা প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ৮৩ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা এটি। ভারতের প্রখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল নির্মাণ করেছেন সিনেমাটি।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ