শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ছুঁই ছুঁই স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি
দীপ্ত নিউজ
প্রবাস

দক্ষিণ আফ্রিকায় একদিনের ব্যবধানে আবারও বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দক্ষিণ আফ্রিকায় একদিনের ব্যবধানে আবারও বাংলাদেশি নিহত

একদিনের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আরও এক বাংলাদেশি দুর্বৃ্ত্তদের গুলি নিহত হয়েছে। রবিবার (২৫ জুন) সন্ধ্যায় ইস্টার্নক্যাপ প্রদেশে এই ঘটনা ঘটে।

নিহত ওই প্রবাসী বাংলাদেশির আব্দুল মতিনের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। আব্দুল মতিন দীর্ঘদিন ধরে ইস্টার্নক্যাপ প্রদেশের স্টেকস্পিরিটে ব্যবসা করতেন।

এর আগে শনিবার (২৪ জুন) জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। তাদের মৃত্যুর একদিন পরই আবার এই খুনের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যায় ডাকাতদল মতিনের দোকানে এসে ২৫ কেজির গমের বস্তা নিতে চাইলে দোকানের মূল দরজা খুলে দেন তিনি। দরজা খোলার সঙ্গে সঙ্গে তার মাথায় গুলি করে তারা। গুলিবিদ্ধ হয়ে প্রচণ্ড রক্তক্ষরণের পর তার মৃত্যু হয়।

এদিকে এক দিনের ব্যবধানে তিন বাংলাদেশি নিহতের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দেশটিতে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও অস্ত্রধারীর হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। গত ৫ মাসে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন।

 

আফ/দীপ্ত নিউজ