দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ২

আদীব জামাল
আদীব জামাল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ২

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে দ্রুত গতিতে আসা প্রাইভেট কারের সংঘর্ষে চালক মো. মাহবুব, আরোহী মাইন উদ্দিন নিহত ও তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৬ জুলাই) সকালে মিরসরাই উপজেলার হাদিফকিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত তিনজন হলেন মাইন উদ্দিনের স্ত্রী ও তাঁর দুই শিশু সন্তান।

মিরসরাই হাইওয়ে পুলিশ জানিয়েছে, প্রাইভেট কারটি কক্সবাজার থেকে কুমিল্লায় যাচ্ছিল। মিরসরাই এলাকা পার হওয়ার সময় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে দুজন মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে ।

 

এসএ/দীপ্ত নিউজ