মাথাভর্তি সোনালি চুল আর রাজকীয় চালচলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ আন্তর্জাতিক অঙ্গন এখন কাঁপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশের একটি মহিষ। গৃহস্থ তার নাম দিয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
এলভিনো (শ্বেত) জাতের গোলাপি রঙের ৭০০ কেজি ওজনের এ = মহিষ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার একটি খামারে লালন–পালন করা হয়।
জানা গেছে, প্রায় ১ বছর আগে রাজশাহীর একটি হাট থেকে এলভিনো জাতের গোলাপি রঙের বিরল এই মহিষটি নিজ খামারের জন্য কিনে আনেন ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম‘ স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা।
তিনি বলেন, মহিষটির সোনালি চুল ও চোখ দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় আমার ভাই আদর করে এর নাম রাখে ‘ডোনাল্ড ট্রাম্প’। এর একমাত্র বিলাসিতা হলো দিনে ৪বার গোসল করা।
বৃহস্পতিবার (২১ মে) আন্তর্জাতিক সংবাদ ও বার্তা সংস্থা এএফপি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই মহিষটির ছবিসহ একটি পোস্ট দিলে মুহূর্তেই তা বিশ্বজুড়ে হৈচৈ হয়ে পড়ে।
এএফপিপোস্টে ছবিটির ক্যাপশনে লিখে— ‘গরুর সেনাপতি: বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ।
আন্তর্জাতিক গণমাধ্যমের এই বিশেষ প্রচারণার পর থেকে নেটদুনিয়ায় মহিষটিকে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে।
এছাড়া, রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে আলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প‘ নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে।
এসএ