বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে বরাবরের মতোই বিচিত্র নামের পশুর আনাগোনা শুরু হয়েছে। তবে এবার আলোচনার শীর্ষে উঠে এসেছে নারায়ণগঞ্জের একটি খামারের বিশাল আকৃতির এক মহিষ, যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

সাড়ে ৩ বছর বয়সী প্রায় ৭০০ কেজি ওজন এ মহিষটির। এলবিনো জাতের এ মহিষের মাথার সামনের দিকে রয়েছে সোনালি রঙের লম্বা চুল। দেখতে ব্যতিক্রমী এ মহিষটির কথা ছড়িয়ে পড়ায় প্রতিদিন পাইকপাড়া এলাকায় ভিড় করছেন অসংখ্য মানুষ। খামারে ঢুকে এ মহিষের সঙ্গে ছবি তুলছেন দর্শনার্থীরা।

খামারের কর্মচারী জুবায়ের সঙ্গে আলাপকালে বলেন, আমাদের এখানে তুফান, রহমান, ডাকাত বা মাস্তান নামে অনেক গরু আছে। কিন্তু এ মহিষটির জনপ্রিয়তা সবার ওপরে।

খামার কর্তৃপক্ষ গণমাধ্যমে জানায়, গত বছর কোরবানির ঈদের পর রাজশাহী সিটি পশুর হাট থেকে মহিষটি সংগ্রহ করা হয়েছিল। দীর্ঘ এক বছর বিশেষ যতে লালনপালনের পর এবার কোরবানির হাটে তোলার আগেই এটি বিক্রি হয়ে গেছে।

খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে মহিষটি মোট ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। ঢাকার এক সৌখিন ক্রেতা এরই মধ্যে মহিষটি কিনে আমাদের খামারেই রেখেছেন। যা ঈদের কয়েক দিন আগে খামার থেকে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More