দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা দাড়ালো ৫৭৬ !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা দাড়ালো ৫৭৬ !

সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। ডেঙ্গুতে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭৬।

রাজধানীর অদূরে সাভারে ২৪ ঘন্টায় ৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মানিকগঞ্জে ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোট ২২১ জন।

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত হয়েছে ৪৭ জন। ময়মনসিংহে ২৪ ঘন্টায় ২৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

পটুয়াখালীতে বিগত দিনগুলোর তুলনায় কিছুটা কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৩ শিশু রয়েছে।

এসএ/দীপ্ত নিউজ