শিরোনাম
উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর বাড়ল সয়াবিন তেলের দাম, লিটার কত? জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহপোলট্রি খাতে বিশেষ অবদানে স্বর্ণপদক পেল কাজী ফার্মস কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ক্লাসে পেলেন মাত্র একজন শিক্ষার্থী নওগাঁয় কমছে খেজুর গাছ, হুমকিতে শত বছরের ঐতিহ্য দেশে চলতি বছর ১৪৬ বার স্বর্ণের দাম সমন্বয়
দীপ্ত নিউজ
শিক্ষা

উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি সপ্তাহ শুরু

dadmin
dadmin
উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি সপ্তাহ শুরু

ঢাকার উত্তরায় অবস্থিত উত্তরা ইউনিভার্সিটিতে ২৩ নবেম্ভর থেকে শুরু হয়েছে ভর্তি সপ্তাহ স্পিং-২০২৩,যা চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। উত্তরা ইউনিভার্সিটির ২০ বছর পূর্তি ও চলমান স্প্রিং-২০২৩ সেমিস্টারের ভর্তি সপ্তাহ উপলক্ষে সকল প্রোগ্রামে উত্তরা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের সন্তান, ভাই-বোন, স্বামী-স্ত্রী, তৃতীয় লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্যেও বিশেষ ছাড়ে উচ্চশিক্ষার ব্যবস্থা করছে এই শিক্ষা প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম আজিজুর রহমান বলেন, উত্তরা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ৩৫ টি প্রোগ্রাম রয়েছে এবং আমাদের মোটো হচ্ছে ‘কোয়ালিটি এডুকেশন এন্ড এফোর্টেবল টিউশন’। উত্তরা ইউনিভার্সিটির ২০ বছর পূর্তি ও চলমান স্প্রিং-২০২৩ সেমিস্টারের ভর্তি সপ্তাহ উপলক্ষে সকলের জন্য অত্যন্ত সল্প খরচে মান সম্পন্ন উচ্চ শিক্ষার ব্যবস্থা করেছি এবং শারীরিক প্রতিবন্ধীরাও যাতে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই সুযোগ করে দিয়েছি৷ আমাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত এটা আমাদের সামাজিক এবং নৈতিক দায়বদ্ধতা।”

 

উত্তরা ইউনিভার্সিটির ২০ বছর পূর্তি ও চলমান স্প্রিং-২০২৩ সেমিস্টারের ভর্তি সপ্তাহ উপলক্ষে সকল প্রোগ্রামে সাধারণ শিক্ষার্থীদের ভর্তি ফি ৩০% ছাড়ে এবং সকল প্রোগ্রামের টিউশন ফি’র উপরে ১৫% – ১০০% পর্যন্ত ছাড়ে ভর্তি চলছে। চার বছরের প্রোগ্রামগুলোর মধ্যে এসএসসি ও এইচএসসির ফলাফলের উপরে ১০%-১০০% পর্যন্ত স্পেশাল স্কলারশিপ দেয়া হবে শিক্ষার্থীদের।

এছাড়াও উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের পড়াশুনা চালিয়ে নেয়ার ক্ষেত্রে বিশেষ শিক্ষাঋণের ব্যবস্থা
রয়েছে। উত্তরা ইউনিভার্সিটির তত্ত্বাবধানে বেসরকারি ব্যাংক, “ব্যাংক এশিয়া”এ শিক্ষাঋণে প্রদান করছে।