
পোলট্রি খাতে বিশেষ অবদানে স্বর্ণপদক পেল কাজী ফার্মস

পোলট্রি খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬-এর স্বর্ণপদক পেয়েছে কাজী ফার্মস লিমিটেড।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসান।

প্রাণিসম্পদ উৎপাদনের উপকরণ ফিড, ভ্যাকসিন, ওষুধ ও এক দিন বয়সী মুরগির বাচ্চা উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছে কাজী ফার্মস।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এ স্বীকৃতি মানসম্মত উৎপাদন, উদ্ভাবন, উৎকর্ষ এবং দেশের প্রাণিসম্পদ ও পোলট্রি শিল্পের টেকসই উন্নয়নে কাজী ফার্মসের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন।
এ অর্জনের পেছনে প্রতিষ্ঠানের সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার কথা তুলে ধরেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এ স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।








