সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত প্রতিনিধি দল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দল।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানী আগারগাঁওয়, নির্বাচন ভবনে বেলা সোয়া ১২টায় পর এই বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন— প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ৪ জন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব।

অন্যদিকে, জামায়াতে ইসলামী পক্ষে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নেতৃত্বে এএইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং মতিউর রহমান আকন্দ।

বৈঠক প্রসঙ্গে জামায়াত নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, সামনে নির্বাচন রয়েছে। সার্বিক প্রস্তুতির বিষয় এই বৈঠকে আলোচনা হবে। বৈঠক শেষে ব্রিফিং করা হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More