শিরোনাম
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইরানে মার্কিন হামলা নিয়ে মুখ খুললো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইরানে মার্কিন হামলা নিয়ে মুখ খুললো সৌদি আরব

ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে সৌদি আরব।

রবিবার (২২ জুন) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিকমাধ্যম এক্স–এ প্রকাশিত বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানে সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে ইরানি পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের পরিচালিত হামলার বিষয়ে গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সৌদি আরব।’

বিবৃতিতে আরও বলা হয়, উত্তেজনা কমানো এবং সংঘাত এড়ানোর লক্ষ্যে সংযম প্রদর্শনের প্রয়োজনীয়তা রয়েছে।

একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে “রাজনৈতিক সমাধান” অর্জনের জন্য প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছে সৌদি আরব।

উল্লেখ্য, স্থানীয় সময় রবিবার (২২ জুন) ভোরে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বিষয়টি জানিয়ে নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা— ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি।

 

এসএ