ইরাক থেকে হামলার পর যে সতর্কবার্তা দিলো সৌদি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইরাক থেকে উৎক্ষেপণ করা কয়েকটি ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

ইরাক থেকে উৎক্ষেপণ করা কয়েকটি ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্টওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদ ও মদিনা অঞ্চলে অবস্থিত ইস্টওয়েস্ট পাইপলাইনে ইরাক থেকে আসা বেশ কয়েকটি ড্রোন হামলা চালায়। এতে কয়েকজন আহত হওয়ার পাশাপাশি পাইপলাইনের অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএকে বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনের কার্যক্রম বন্ধ করা হয়।

হামলার পর ইরাক প্রধানমন্ত্রী আলী আলজায়েদির কার্যালয় জানিয়েছে, হামলাটি ইরাকের ভূখণ্ড থেকেই পরিচালিত হয়েছে। হামলার ঘটনায় মাইসান প্রদেশের দায়িত্বপ্রাপ্ত কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।

ইরাকি সরকার সৌদি আরবের বিরুদ্ধে ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত হামলার নিন্দা জানিয়েছে।

সৌদি আরব জানিয়েছে, ইরাকি প্রধানমন্ত্রীর অনুরোধে তারা এই পর্যায়ে পাল্টা হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে এবং ইরাকি সরকারের সঙ্গে কাজ করে ইরাকের ভূখণ্ড থেকে সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা বন্ধের প্রচেষ্টাকে সমর্থন করবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More