দীপ্ত নিউজ
ক্রিকেট

ইমার্জিং এশিয়া কাপে হেসেখেলে জিতল বাংলাদেশ ‘এ’ দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ইমার্জিং এশিয়া কাপে হেসেখেলে জিতল বাংলাদেশ ‘এ’ দল

 

 

ওমানকে হারিয়ে শ্রীলঙ্কায় চলমান ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ওমানকে ১২৬ রানে অলআউট করে মাত্র ১৬.৩ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।

বাংলাদেশের হয়ে বল হাতে চারটি উইকেট শিকার করেছেন তানজিম হাসান সাকিব, ব্যাট হাতে বিধ্বংসী ব্যাটিং করেছেন তানজিদ হাসান তামিম। 

১২৭ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে বিন্দুমাত্র ভোগান্তি পোহাতে হয়নি বাংলাদেশ ‘এ‘ দলকে। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও নাঈম শেখ দলকে এনে দেন উড়ন্ত সূচনা। তামিম এদিনও ছিলেন বিধ্বংসী মেজাজে। মাত্র ২৮ বলে অর্ধশতক পূরণ করার পরও থামেনি তার তাণ্ডব। 

এদিন দ্রুত গতিতে রান তুলেছেন নাঈমও। তাকে ক্রিজে রেখে অবশ্য সাজঘরে ফিরে যান তামিম। বিদায়ের আগে ৬৮ রান করেন মাত্র ৪৯ বলে, হাঁকান ১১টি চার ও ২টি ছক্কা। তামিমের বিদায়ে ভাঙে ১০৯ রানের উদ্বোধনী জুটি।

 

 

আল / দীপ্ত সংবাদ