শিরোনাম
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা ‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইউইএ সফর শেষে সৌদি আরবে পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইউইএ সফর শেষে সৌদি আরবে পুতিন
সৌদি আরবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

 

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে সৌদি আরবে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (৬ ডিসেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান।

এরপর ইয়ামামা প্রাসাদে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন পুতিন। বৈঠকে তেল উৎপাদন, ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল–হামাস সংঘাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পায় বলে জানিয়েছে ক্রেমলিন।

২০১৯ সালের পর পুতিনের সঙ্গে প্রিন্স সালমানের এটি প্রথম মুখোমুখি সাক্ষাৎ। ওপেক ও এর সহযোগী দেশগুলোর তেল উৎপাদন কমানোর পরও বিশ্ব বাজারে তেলের দাম কমে যাওয়ায় পুতিন এ সফরের ঘোষণা দিয়েছিলেন।

 

 

 

আল/ দীপ্ত সংবাদ